২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রোল নম্বর দিয়ে ফল জানতে পারবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে।বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে—যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে ৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়। চারু ও কারুকলা বিষয়ে আবেদন সবচেয়ে কম, মাত্র ৬টি খাতা।পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না; বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, কিংবা ওএমআর শিটে সঠিকভাবে নম্বর উঠেছে কি না—এসব যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ হিসাব অনুযায়ী, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা Read more

হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং
হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং

হবিগঞ্জের মাধবপুর, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় অবস্থিত আটটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চারটি বন্ধ থাকায় ৮৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। অগ্নিকাণ্ড, Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কিশোরীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা Read more

ফরিদপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার
ফরিদপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। বুধবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন