সিরাজগঞ্জের কাজীপুরে ধান খেত থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। ডিবি পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তান নিয়ে তিনি উপজেলার পশ্চিম খুকশিয়ায় শ্বশুরবাড়িতে ঘর জামাতা থাকতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের নির্জন এলাকার একটি ছোট ধান খেতে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে চলে আসেন।নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া বলেন, ‘সবুরের ভাইদের সঙ্গে সবুরের পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। সে কারণে স্ত্রী ও সন্তান নিয়ে পশ্চিম খুকশিয়ায় তার শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। ওখান থেকে এসে বরশিভাঙ্গায় তার জমিজমা আবাদ করতেন। মাঝেমধ্যে বাড়িতে গেলেও নিজ বাড়িতে না থেকে প্রতিবেশীদের বাড়িতে থাকতেন।’তিনি আরও বলেন, ‘গতকাল সকালে জমিতে আবাদ করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সবুর। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ এই ধান খেতে তার লাশ পাওয়া গেল।’রাতে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সন্ধ্যায় কেউ একজন ফোন দিয়ে বলে লাশ পাওয়া গেছে। পরে আমরা এসে উদ্ধার করি। লাশ দেখে সন্দেহজনক মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর আসল ঘটনা উদঘাটন সম্ভব হবে।’ওসি আরো বলেন, ‘দেখে মনে হয়েছে ২৪ ঘণ্টা আগের লাশ। আইনি প্রক্রিয়া চলমান।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেলিম রেজা ওরফে ডাবলু (৪৫) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ Read more

‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’
‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে, Read more

সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও
সিংড়ায় শহর রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও

নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা Read more

ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প
ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে:  ট্রাম্প

চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী
উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া। এই দুই উপকূলীয় উপজেলায় ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস। জ্বর, সারা শরীর ও গিরা ব্যথা, পা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন