নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (০৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এই পদক্ষেপ গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও অবনতি ঘটাবে, জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলবে এবং সাধারণ মানুষের ব্যাপক বাস্তুচ্যুতির আশঙ্কা বাড়াবে।বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। পাঁচ দেশের শীর্ষ কূটনীতিকরা জানান, যেকোনো ধরনের সংযুক্তি (অ্যানেক্সেশন) বা বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন বিরোধী।তারা হামাসের প্রতি সব বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং ইসরাইলের প্রতি জরুরি মানবিক সহায়তা প্রয়োজনীয়দের কাছে পৌঁছানোর কার্যকর সমাধান খুঁজে বের করার অনুরোধ করেন।ইসরাইল ঘোষণা করেছে, তারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, ভিন্ন প্রশাসন বসাবে এবং হামাসকে নির্মূলের চেষ্টা চালাবে। বর্তমানে ইসরাইলি সেনারা গাজার প্রায় ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। প্রায় ২০ লাখ অধিবাসী মাসের পর মাস ধরে অবিরাম বোমাবর্ষণ, খাদ্য সংকট, একাধিকবার বাস্তুচ্যুতি ও অস্থায়ী আশ্রয়ে বসবাসের মতো চরম দুর্ভোগে পড়েছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সময়ে পরিকল্পনাটি প্রকাশ করার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কেউ কেউ মনে করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থি মন্ত্রিসভার সদস্যদের তুষ্ট করতে চাইছেন। আবার অন্যরা মনে করছেন, গাজায় সৃষ্ট মানবসৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক নিন্দা থেকে দৃষ্টি সরাতেও এ ঘোষণা দেওয়া হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় সেনা ও পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কঠোর Read more

অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা
অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) Read more

বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই Read more

সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোড়কজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও পরিমাণ উল্লেখ না করায় অনিক কুলফি আইসক্রিম Read more

সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা
সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর আব্দুল্লা ঘাটা এলাকায় নকল অবৈধ ক্যাবল কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেন র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) দুপুরের অভিযানে Read more

রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে একটি নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন