রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন-এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট)  বিকেল ৩টায় উত্তরা ৩নং সেক্টরের রবীন্দ্র সরণি রোডের শহীদ মীর মুগ্ধ মঞ্চে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গ্রন্থ পাঠ, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোসনে আরা আঁখি ও রিফাত হোসেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত সদস্য অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী হোসেন (শ্যামল) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ-সভাপতি রিপা খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা রহমান রূপা, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হৃদয়, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শুভ।উত্তরা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক সুজন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাজিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার বকশি, অর্থ সম্পাদক জিয়া উদ্দিন এবং দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম।অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে নাচ, গান ও ব্যান্ড পরিবেশনার মাধ্যমে জমে ওঠে সাংস্কৃতিক পর্ব, যা পুনর্মিলনী অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা
নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনি তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা Read more

নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ
নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

নেত্রকোনার কলমাকান্দায় গাছ থেকে বাবু মিয়া (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

শব্দের চেয়ে ৩ গুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের
শব্দের চেয়ে ৩ গুণ গতির পারমাণবিক মিসাইল তৈরির ঘোষণা পুতিনের

নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে বলে Read more

শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন