ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হওয়ার পর ডাকাতি মামলায় জড়ানোর অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।শনিবার (০৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।বহিষ্কৃত মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশক্রমে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন জানান, সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণধোলাইয়ের শিকার হন এবং তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিসে ও তিনটি মোটরসাইকেলে Read more

জীবন বাজি রাখা শাহাবুদ্দিনকে এনসিপি’র পক্ষ থেকে সম্মাননা
জীবন বাজি রাখা শাহাবুদ্দিনকে এনসিপি’র পক্ষ থেকে সম্মাননা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের বগি আলাদা করে হাজারো যাত্রীকে Read more

ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩
ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩

ভারতের হায়দরাবাদে পাচার হয়ে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া এক বাংলাদেশি তরুণী অবশেষে পুলিশের কাছে আশ্রয় নিয়ে মুক্তি পেয়েছেন। তার দেওয়া অভিযোগের Read more

যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি
যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ Read more

আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক
আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক

বলিউডের পর এবার দক্ষিণ ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তৈরি হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর ভিত্তি করে একটি নতুন Read more

বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন