ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (০৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানায়, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান।ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের জানান, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, “বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। এবং কঠোর বিচারের মাধ্যমে, এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে “তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।গত জুনে দখলদার ইসরায়েল ইরানে অতর্তিক হামলা চালায়। এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা।ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহব্যাপী যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েলি গুপ্তচর ধরতে ব্যাপক ধরপাকড় শুরু করে ইরান। সঙ্গে গুপ্তচরদের দ্রুতসময়ের মধ্যে বিচার করে ফাঁসিতে ঝোলাচ্ছে দেশটি। গত কয়েক মাসে দেশটিতে অন্তত আট গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা: প্রেস উইং
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা: প্রেস উইং

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে Read more

সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া
সবজির বাজারে নেই স্বস্তি, ডিম-পেঁয়াজের মূল্য চড়া

সবজির বাজার কিছুদিন স্বস্তিতে থাকলেও এখন আর সেই স্বস্তিটা নেই বাজারে। নসাধারণত মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য Read more

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন
তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল Read more

যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর
যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি পরিকল্পনা Read more

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা
ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন