ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে তিন মানবপাচারকারী দালালসহ আটক করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে পালানোর সময় রিয়াজ উদ্দিন মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের দালাল ভজের কাছে পৌঁছান। এ সময় দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক ধাপে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে দুই দিন ধরে তাকে আটক রেখে হত্যার হুমকিও দেয়।শনিবার সকালে মোটরসাইকেলে করে তাকে শহরের দিকে নিয়ে আসার সময় সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা দুই দালালসহ রিয়াজকে আটক করে।এ সময় খবর পেয়ে দালাল চক্রের অন্যতম সদস্য ভজে, বিজিবি সদস্যদের সাথে ঘটনাস্থলে এসে আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকেও আটক করে। পরে বিজিবি সদস্যরা আটক দালালদের নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন এবং থানা পুলিশে খবর দেন।পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজ উদ্দিন ও তিন দালালকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’
‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’

আর্থিকভাবে স্বাবলম্বী হলে ভরণপোষণ বা অ্যালিমনি না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করে মন্তব্য করেছে, স্থায়ী ভরণপোষণ Read more

ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত
ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত

রাশিয়ার উদ্ভাবিত ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Read more

রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর Read more

সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১
সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে Read more

শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ
শেখ হাসিনার পতনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ

জুলাই-অগাস্টের আন্দোলনে দমননীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন