কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল ইমন (১৪) নিহত হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকার শফিউল আলমের ছেলে এবং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বুড়িচং উপজেলার বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ‘এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় হরিপুর উত্তর একাদশ ও হরিপুর দক্ষিণ একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড় ও সমর্থকরা একটি ট্রাকে করে নিজ নিজ গ্রামে ফিরছিলেন। পথে বুড়িচং-কালিকাপুর সড়কের বাকশিমুল উত্তরপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে ইমনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।ইমনের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও সমগ্র হরিপুর উত্তরপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া। আগামীকাল শনিবার সকালে জানাজা শেষে ইমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর Read more

বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার
বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর Read more

ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া
ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোট ও ট্রলার নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাউন্ডবক্সে উচ্চ শব্দে গানের Read more

পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, Read more

বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর
বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হেলথ কেয়ার সেন্টার থেকে চিকিৎসা নেওয়ার পর মুমূর্ষু অবস্থায় রয়েছেন কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী Read more

ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন