যশোরের ঝিকরগাছায় স্ত্রীর ছোড়া গরম পানিতে হাসানুল কবির (৪৭) নামে এক ব্যক্তির শরীর ঝলসে গেছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ হাসানুল উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় হাসানুল কবির ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয় স্ত্রী শামীমা খাতুন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।ছোট ভাই জহুরুল ইসলাম জানান, স্বামী ও স্ত্রীর গোলযোগের জের ধরে এ ঘটনা ঘটানো হয়। গরম পানিতে তার বড় ভাই হাসানুল কবিরের দুই হাত, পা, বুক, মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, পুরুষ সার্জারী ওয়ার্ডে হাসানুল কবিরের চিকিৎসাসেবা চলছে। তার অবস্থা গুরুতর বলে মনে হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুরকিনা ফাসোর সেনাশাসক কীভাবে বিশ্বের বহু দেশের মানুষের হৃদয় জিতে নিয়েছেন
বুরকিনা ফাসোর সেনাশাসক কীভাবে বিশ্বের বহু দেশের মানুষের হৃদয় জিতে নিয়েছেন

বুরকিনা ফাসো'র ৩৭ বছর বয়সী ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা Read more

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০
পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০

পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লাগার পর বিস্ফোরণে ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ( ২৮ এপ্রিল) বেলুচিস্তান প্রদেশের Read more

ভোলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবি আটক
ভোলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবি আটক

ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।সোমবার (২১ জুলাই) বিকালে ৫টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ Read more

মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন