নাটোরের সিংড়ায় চুরির অপবাদ দিয়ে আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটকোল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকরাম পাশ্ববর্তী পারসিংড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে পাটকোল এলাকার মাসুদ করিম মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটছিল। এরপর পাশ্ববর্তী পারসিংড়ার আকরাম হোসেনকে সন্দেহ করে মিঠু গ্রামবাসীদের কাছে বিচার দেয়। কিন্তু সেই গ্রাম্য সালিসে আকরাম উপস্থিত হয় না। এরই জের ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিঠু ও তার আরেক সহযোগী মিলে পারসিংড়া থেকে আকরাম হোসেনকে ধরে রিকশাতে করে তুলে নিয়ে যায়। পরে পাটকোল গ্রামে মিঠুর পেয়ারা বাগানে মারপিট করে রাস্তার ওপর ফেলে রেখে যায় তারা।পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি
কৃষিবিদদের অধিকার রক্ষার ৬ দফা দাবি

কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দা‌বিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) শিক্ষার্থীরা।বুধবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের Read more

নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা
নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনি তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা Read more

উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান
উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান

উন্নয়নের কথা শুনলে ছুটে যান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের Read more

মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা
মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা

যশোরে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সরিষার ছোঁয়া। হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল। এই সুন্দর দৃশ্য মানুষের নজর কাড়ছে। দুর Read more

বাঁশখালীতে বন্যহাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেল শিকারিরা
বাঁশখালীতে বন্যহাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেল শিকারিরা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বন্য হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে শিকারিরা। বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের Read more

বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান
বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান

আধুনিক পৃথিবী এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্লাস্টিকহীন পৃথিবীতে ফিরে যাওয়া কার্যত অসম্ভব। আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার ওতপ্রোতভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন