আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন বলেন, ‘এই বছরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তফসিল আশা করি নভেম্বরে ঘোষণা হবে, এই বছরেই তো ঘোষণা হবে। উনাকে এই বছরেই পাবেন ইনশা আল্লাহ। উনি এই নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই আসবেন। উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। উনার সঙ্গে এখন সবার মতবিনিময় করার আগ্রহ। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা সবারই জানার আগ্রহ আছে তাঁর কাছ থেকে।’তিনি আরও বলেন, ‘উনি (তারেক রহমান) যেহেতু একটি প্রধান দলের রাজনৈতিক নেতা। স্বাভাবিকভাবে উনাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। এটা রাষ্ট্রের দায়িত্ব। ড. ইউনূস সাহেব তো বলেছেন, এখন উনার কাজটাই হবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়া। আশা করছি, উনি এই চার-পাঁচ মাসের মধ্যে দেশে ফিরবেন। আর তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী হবেন।’এদিকে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন এবং একাধিক আসনে প্রার্থী হতে পারেন। তাঁর নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী।বিএনপিকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ বেড়েছে বলেও দাবি করেন হুমায়ুন কবির। তারেক রহমানের নেতৃত্ব, ভাবনা ও নির্বাচন জয়ের পর তাঁর রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা—এই বিষয়গুলো বিভিন্ন কূটনৈতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান তিনি।সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাক্ষাৎটি ছিল অত্যন্ত সৌজন্যমূলক। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা, নির্বাচনপরবর্তী সম্ভাব্য সরকার গঠন ইত্যাদি বিষয় উঠে আসে আলোচনায়।’২০০৭ সালের ১/১১ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর ২০০৮ সালে জামিন পেয়ে দেশ ছাড়তে বাধ্য হন এবং যুক্তরাজ্যে আশ্রয় নেন। সেখান থেকেই দীর্ঘ ১৭ বছর ধরে দলের রাজনীতি পরিচালনা করছেন তিনি।৫ আগস্টের গণ-আন্দোলনের পর এক–এগারো ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া অধিকাংশ মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। এতে তাঁর দেশে ফেরার পথ অনেকটাই মসৃণ হয়েছে বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা।তারেক রহমানের দেশে ফেরাকে বিএনপির রাজনৈতিক প্রত্যাবর্তনেরও প্রতীকী ঘোষণা মনে করছেন নেতারা। নির্বাচন সামনে রেখে তাঁর উপস্থিতি দলকে সাংগঠনিকভাবে চাঙা করবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী
এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে: পরিবহনমন্ত্রী

এবারের ঈদযাত্রা ‘স্মুথ’ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে দেশে সড়ক দুর্ঘটনা রোধ, Read more

রাজধানীর হাজারীবাগে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে নিহত
রাজধানীর হাজারীবাগে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে নিহত

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে রাহাবুল ইসলাম রাসেল (১৬) নিহত হয়েছে। শনিবার (১৪ জুন) Read more

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবের দিন রাজধানীর কোন কোন এলাকার Read more

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
ঢাকার পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।স্থানীয় সময় Read more

ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?
ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?

ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার ব্যালন ডি’অর জিতলন ওসমান দেম্বেলে। গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি’র হয়ে ট্রেবল জয়ে এ সাফল্য Read more

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন