সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবের দিন রাজধানীর কোন কোন এলাকার সড়ক এড়িয়ে চলতে হবে তা উল্লেখ করা হয়েছে এ নির্দেশনায়।বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার (২৭ জুন) থেকে শুরু হবে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে: স্বামীবাগ রোডের স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) থেকে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেসক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।রথযাত্রা উপলক্ষে এই সময়ে উপরোক্ত রোডে চলাচল করা যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে Read more

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর  মধ্য দিয়ে পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাহাড়ে  এই বৈসাবির  আনন্দ Read more

কালিহাতীতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কালিহাতীতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজের প্রায় আড়াই ঘন্টা পর রাহিত নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ Read more

ভাত না রুটি, কী খাওয়া উচিত?
ভাত না রুটি, কী খাওয়া উচিত?

ভাত নাকি রুটি, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি ভালো, কার জন্য কোন ধরনের খাবার অথবা কীভাবে খেলে শরীরে ক্ষতির মাত্রা কম Read more

সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা
সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে 'মব' সৃষ্টি করে হত্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন