মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা চালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম আকরাম মোল্লা (২৮)। বৃহস্পতিবার(৭ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারসংলগ্ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকরাম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। এদিন বিকেলে র‌্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক টিম দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ওই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।তিনি আরো জানান, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মো. আশরাফুল ইসলাম (৩০)। রাত পৌনে আটটার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে নিহত আশরাফুলের পাশে মাটিতে লেখা একটি মোবাইল নম্বর থেকে পুলিশ জানতে পারে, আশরাফুলকে হত্যার উদ্দেশ্যে অটোরিকশা ভাড়া নিয়েছিলেন আকরামসহ আরও কয়েকজন। চাঁনকার ব্রিজ এলাকায় পৌঁছালে আকরাম গলায় গামছা পেঁচিয়ে ধরে, অন্যরা হাত চেপে ধরে এবং তাদের একজন ধারালো ছুরি দিয়ে আশরাফুলের গলা কেটে হত্যা করে। পরে তাঁরা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পরদিন আশরাফুলের বাবা বাদী হয়ে লৌহজং থানায় একটি মামলা দায়ের করেন।দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মো. আকরাম মোল্লাকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৯৪/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আরও ২০ হাজার টাকা জরিমানা করেন। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত
১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে Read more

পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল
পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে Read more

ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন
ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। গোপন ব্যালটে ভোট দেবেন দলটির সারাদেশে থাকা এক Read more

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা দেখতে Read more

বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে  জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই  ১  জন নিহত হয়েছেন।নিহতের  নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি Read more

ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয়— সব মিলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন