কাজে গতিশীলতা আনতে কিশোরগঞ্জে ৭৪ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় মোট ১০৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ৭৪ জন সচিবকে এবার একযোগে বদলি করা হয়েছে, যা কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের নজিরবিহীন উদ্যোগ।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান সই করা আদেশে বলা হয়, সংশ্লিষ্টদের ১২ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদেরকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই উপজেলাও পরিবর্তন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘দীর্ঘ তিন বছর ধরে যেসব কর্মকর্তা একই কর্মস্থলে কর্মরত ছিলেন, শুধু তাদেরকেই বদলি করা হয়েছে। কাজের গতি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ঢাকার সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭ Read more

মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন
মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন

মুন্সিগঞ্জ সদরে পৌর শিশুপার্ক নির্মাণ ও খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচির Read more

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে Read more

বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক Read more

এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে Read more

নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ
নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন