এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা সবসময় আলাদাভাবে দেখিয়েছেন প্রতিভাবান এই ক্রিকেটার। তবে মাঠের বাইরেও যে তাঁর একাধিক প্রতিভা রয়েছে, সেটা এবার প্রকাশ্যে আনলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।সম্প্রতি এক অনুষ্ঠানে কোহলির চারটি বিশেষ গুণের কথা তুলে ধরেন ধোনি। তিনি বলেন, ‘কোহলি দারুণ গান গায়, নাচতেও পারে, অসাধারণভাবে বিভিন্ন মানুষকে অনুকরণ করতে পারে এবং প্রচণ্ড রকম মজার মানুষ। যদি সে সঠিক মুডে থাকে, তাহলে তাকে দেখে যে কেউ বিনোদিত হবে।ধোনি আরও বলেন, ‘ও নিছক একজন ক্রিকেটার নয়, বরং একটা পুরো বিনোদনের প্যাকেজ।’এর আগে বিভিন্ন সময় বিরাট কোহলির হাস্যরস বা নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা  রস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেছে। তবে তিনি যে গান গাইতে পারেন কিংবা এত ভালো অনুকরণ করতে পারেন—এ তথ্য এতদিন বেশিরভাগ ভক্ত-সমর্থকের অজানাই ছিল। ধোনির মন্তব্যে এবার তা প্রকাশ্যে এল।মাঠের বাইরেও ধোনি ও কোহলির সম্পর্ক বরাবরই ভালো। অধিনায়কত্ব ছাড়ার সময়ও কোহলি প্রকাশ্যে ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এক বিবৃতিতে কোহলি বলেছিলেন, ‘যারা আমার সঙ্গে অনেক দিন খেলেছে, তাদের মধ্যে একমাত্র ধোনিই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েছেন। অনেকের কাছেই আমার নম্বর ছিল, কিন্তু কেউ কিছু বলেনি। অথচ তারা টেলিভিশনে পরামর্শ দিতে ব্যস্ত।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব
জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য। দলটির আমির Read more

আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠালো বাংলাদেশ
আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠালো বাংলাদেশ

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ত্রাণবাহী একটি বিশেষ বিমান দেশটিতে পৌঁছাবে। ত্রাণ Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫১, ত্রাণ সহায়তা নিতে গিয়ে মৃত্যু ২৪
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫১, ত্রাণ সহায়তা নিতে গিয়ে মৃত্যু ২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ Read more

শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম
শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম

চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, 'শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন