২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।  বুধবার প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়।জাতির উদ্দেশে দেওয়া ভাষণ উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এ ক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহাআনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়, তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়।প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০

নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে অন্তত দুইজন নিহত হয়েছে। এছাড়া ২৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছে শতাধিক সাধারণ মানুষ। বিচ্ছিন্ন এসব ঘটনায় Read more

ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা
ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা

আগামীকাল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ Read more

অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন

তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ Read more

বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী বৃহস্পতিবার (২ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল
পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এর অপর অংশ অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন