অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। আজ ভিয়েনতিয়েনের নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে খেলতে নামে দু’দল। যেখানে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল আফাঈদারা। ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুটি সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি মেয়েরা। ১৪ মিনিটে অবশ্য বাংলাদেশকে লিড এনে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা। সতীর্থ সিনহা শিখার পাস বক্সের মধ্যে পেয়েও তিনি ভালোভাবে শট নিতে না পারায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।তবে ৩৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শান্তি মার্ডির কর্নার থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন মোসাম্মত সাগরিকা।বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে আরেকটি গোল পেয়েই গিয়েছিল বাংলাদেশ। তবে ভাগ্যকে পাশে পায়নি আফঈদা-সাগরিকারা। ৪১ মিনিটে বক্সের কাছাকাছি থেকে নেওয়া শিখার শটটি যে বারে লেগে ফিরে আসে। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় ৫৮ মিনিটে। এ সময় গোল করেন মুন্নি আক্তার। এরপর লাওস কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ রক্ষণভাগ ছিল দৃঢ়। তবে শেষ দিকে লাওস এক গোল শোধ করে। পরে আরেকটি গোল করেন সাগরিকা। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়
৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়

দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতরে একই জামাতে কাতারবন্দি হয়ে নামাজ Read more

টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ
টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোনালাপ শুরু করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ও Read more

রাঙামাটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫
রাঙামাটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবু‌নিয়া এলাকায় একটি  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৫ জন আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) Read more

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, গ্রেপ্তার ৬
রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, গ্রেপ্তার ৬

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সদর, গোয়ালন্দ ও পাংশায় ৩৭ জেলের কারাদণ্ড ও ৬ জনকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট।বৃহস্পতিবার (১৬ Read more

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এর মধ্যে Read more

চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২০২৪-২৫ বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৭শ ৩৬ মে.টন। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন