সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।বুধবার (০৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ভর্তি হয়েছে।ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩৯ জন নারী।এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ হাজার ৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ একেবারেই নতুন কিছু না। সময়ে সময়ে বহুবারই অভিযোগ উঠেছে আইপিএলের বিভিন্ন ম্যাচ নিয়ে। Read more

আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ
আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ

বরগুনার আমতলী উপজেলায় বর্ষার আগমনে খাল-বিল ও নদ-নদীগুলো প্রাণ ফিরে পেয়েছে। এই মৌসুমে স্থানীয়দের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান বাহন কাঠের Read more

ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা
ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা

ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা
চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা

শিল্প, বন্দর ও বাণিজ্যের শহর চট্টগ্রামে গড়ে উঠছে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। অথচ সম্ভাবনাময় একটি খাত ট্যানারি শিল্প—অবহেলা, দুর্যোগ ও Read more

রোনালদোর ব্যক্তিত্ব অতুলনীয়: আল নাসর কোচ
রোনালদোর ব্যক্তিত্ব অতুলনীয়: আল নাসর কোচ

বয়স ৪০ পেরোলেও পা যেন থামে না। মাঠজুড়ে এখনো তরুণদের চেয়েও বেশি দাপট দেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেন, খেলায় নেতৃত্ব Read more

পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন