বয়স ৪০ পেরোলেও পা যেন থামে না। মাঠজুড়ে এখনো তরুণদের চেয়েও বেশি দাপট দেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেন, খেলায় নেতৃত্ব দেন, দলকে টেনে তোলেন প্রতিপক্ষের বিপক্ষে। ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর দুই মৌসুম কেটে গেছে। তবে এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি এই পর্তুগিজ মহাতারকা।তবে দলীয় সাফল্য না এলেও রোনালদোর ব্যক্তিত্বে মুগ্ধ সদ্য দায়িত্ব পাওয়া আল নাসরের কোচ জর্জ জেসুস। পর্তুগিজ এই কোচ সম্প্রতি নিজ দেশে এক অনুষ্ঠানে রোনালদোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘বিশ্বের অন্য কারও সঙ্গে তার তুলনা চলে না। বয়স ৪০ হলেও তার খেলায় মনোবল, পেশাদারি মানসিকতা এবং আত্মনিয়ন্ত্রণ দেখে আমি অভিভূত।’সম্প্রতি নিজ দেশ পর্তুগালে এক অনুষ্ঠানে আল নাসর কোচ বলেন, ‘আমার নিজের বয়স ৭০ হলেও আমি মানসিক ও শারীরিকভাবে তা অনুভব করি না। রোনালদোর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। সে জৈবিক দিক থেকে আলাদা একজন মানুষ। এটা নিছক খেলার চ্যালেঞ্জ নয়, একটা মানসিক দৃঢ়তারও প্রমাণ। পর্তুগালে আমরা এখনও বুঝে উঠিনি, কীভাবে রোনালদোর মূল্যায়ন করা উচিত।’তিনি আরও জানান, রোনালদো না চাইলে আল নাসরের কোচ হতে পারবেন না তিনি। সৌদি আরবে রোনালদোকে শিরোপা জেতাতে তিনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। জেসুস বলেন, ‘তার আমন্ত্রণ ছাড়া, আমি অবশ্যই সেখানে (আল-নাসরের কোচ) থাকতাম না। অনুপ্রেরণা দুর্দান্ত হবে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ
শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ

শ্রীলঙ্কা জয়ের আগে নিজেদের শেষ চার নিশ্চিত করার সুযোগই নিবে। আফগানিস্তানের বিপক্ষে ১০১ রান করতে পারলেই এশিয়া কাপের শেষ চার Read more

সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে Read more

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন