যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানে থাকা ৪ জন আরোহী প্রাণ হারিয়েছেন।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বিমানটি রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো। বিমানটি মূলত নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে আনতে যাচ্ছিল। রোগীকে নিয়ে বিমানটির আবার আলবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল। তবে, রোগীর অবস্থান কিংবা তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের। এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি বিমান সংস্থা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিমান সংস্থাটির বিবৃতি অনুযায়ী, বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল। এতে দুজন পাইলট এবং দুজন চিকিৎসা কর্মী ছিলেন।বিমানটি স্থানীয় সময় দুপুরে চিনলে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়, যা ফিনিক্স শহর থেকে প্রায় ৩০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি জানান, তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।উল্লেখ্য, গত জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করছিল না বলে এনটিএসবি জানিয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় ২ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে Read more

প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার Read more

চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫
চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫

পাবনার চাটমোহরে পামওয়েল তেল ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানানো বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল থেকে Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন