সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে একজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে শুরু হওয়া এ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, হামলার শিকার জুলাই যোদ্ধা সেলিম আহমদ সিলেট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি সিলেট নগরীর লামাপাড়া এলাকার বাসিন্দা। গত বছর জুলাই-আগস্টে আন্দোলনের শুরুর দিক থেকে রাজপথে তিনি প্রথম কাতারে ছিলেন। পুলিশের হামলায় তিনি আহতও হন।সেলিম আহমদ অভিযোগ করে বলেন, একজন শহীদের ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে তিনি মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেন। এরচেয়ে অপমান আর কী হতে পারে।এদিকে, সিলেটে একজন জুলাই যোদ্ধাকে মারধর করে প্রশাসনের অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র প্রতিবাদ ও নিন্দা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, সেলিমকে এক ব্যক্তি সভার স্থান থেকে ধাক্কা দিয়ে ও মারধর করে বের করে দিচ্ছেন। এ সময় সেলিম নিজেকে একজন জুলাই যোদ্ধা বলে পরিচয় দিলেও তার কথায় কেউ কর্ণপাত করেননি। অভিযুক্ত ওই ব্যক্তি জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আলী আজরফ আহসান জাবুর। তিনি সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী।সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফসর খান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। যেহেতু জেলা প্রশাসক এর আয়োজক। তাকেই এর সমাধান করতে হবে।এদিকে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদকে লাঞ্ছিত করার ঘটনায় আলী আজরফ আহসান জাবুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।অভিযোগের বিষয়ে সিলেট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আলী আজরফ আহসান জাবুর বলেন, আমার সঙ্গে সেলিম আহমেদের কথাকাটাকাটি হয়নি। শিল্পকলা একাডেমির এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটি হয়। আমি পরিস্থিতি স্বাভাবিক করতে সেলিম আহমদকে হলরুমের বাইরে নিয়ে যাই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ
ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন Read more

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা
শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে বেইজিংয়ে Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রবিবার (২৭ জুলাই) পুলিশ সদর Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে খেলনা গাড়ি চালিয়ে পুকুরের পানিতে পড়ে মো. ওমর ফারুক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল Read more

এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন