খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাত থেকে আটজন যুবক ধাওয়া করলে শাহাদাত আশ্রয় নেন একটি টায়ারের দোকানে। সেখানে তাকে গুলি ও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহাদাত হোসেন চরমপন্থী দলের নেতা ছিলেন। ২০০২ সাল থেকে তিনি জেলে ছিলেন এবং আট থেকে নয় মাস আগে মুক্তি পেয়ে ভাঙারি ব্যবসা শুরু করেন। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান গণমাধ্যমকে জানান, নিহত শাহাদাত চরমপন্থী সংগঠন ‘জনযুদ্ধ’-এর একজন নেতা ছিলেন। তাকে গুলি করার পাশাপাশি মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিলামে টাইটানিক যাত্রীর চিঠি, ৪ লাখ ডলারে বিক্রির রেকর্ড
নিলামে টাইটানিক যাত্রীর চিঠি, ৪ লাখ ডলারে বিক্রির রেকর্ড

টাইটানিকের এক যাত্রীর লেখা একটি চিঠি সম্প্রতি ব্রিটেনের একটি নিলামে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। এই চিঠির মূল্য উঠেছে ৪ Read more

শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন
শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক Read more

মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে Read more

নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা

নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন