দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পুরো গাজা ভূখন্ডে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের মন্ত্রিসভা। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির জন্য চাপ বাড়লেও, ইসরায়েলি নেতৃত্ব ক্রমশ কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন গাজা উপত্যকার পুরোটা দখলের দিকে ঝুঁকছেন। হামাসের সঙ্গে দীর্ঘ ২২ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় এই সিদ্ধান্ত নিচ্ছে তার ডানপন্থী জোট সরকার।এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘গাজা দখলের মধ্য দিয়ে ২০০৫ সালের বিতর্কিত একপাক্ষিক ‘প্রত্যাহার’ নীতিও কার্যত বাতিল হতে পারে।’এদিকে ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ২২ মাসে ইসরায়েলের এই অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ৬০,০০০ মানুষ। এছাড়াও গৃহহীন হয়েছেন ২০ লাখের বেশি মানুষ, অর্থাৎ পুরো জনসংখ্যার প্রায় সবাই।মঙ্গলবার (৫ আগস্ট) দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহতে ইসরায়েলি হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই ছিলেন ত্রাণের জন্য অপেক্ষারত মানুষ। অন্যদিকে ইসরায়েলি সেনা ট্যাংক গাজার কেন্দ্রভাগে ঢুকে পড়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার। কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে রশিদ খানের কদর বরাবরই বেশি। লেগ স্পিনারদের মধ্যে বিশ্বের Read more

বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) Read more

ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি
ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত Read more

শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন