জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।মঙ্গলবার (0৫ আগস্ট) বিকাল থেকে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান যোগ দিয়েছেন।ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল যোগ দিয়েছেন অনুষ্ঠানে। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের দল অনুষ্ঠানে যোগ দিয়েছেন।এ ছাড়া গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিসহ ১২ দলীয় জোটের নেতারা যোগ দিয়েছেন।এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।দিবসটি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলে সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা।২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল হলো ‘জুলাই ঘোষণাপত্র’। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে এটি চূড়ান্ত করেছে সরকার। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে দলগুলো সম্মত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইডেন কলেজের পুকুরে ডুবে ছাত্রীর মৃত্যু
ইডেন কলেজের পুকুরে ডুবে ছাত্রীর মৃত্যু

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে এসে সানজিদা আক্তার নামে আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল
শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল

ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে আসা ৭ সদস্যের কারিগরি টিমের মাধ্যমে হাসপাতালের ৯৫টি Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমেছে, যার কারণে বিশ্ববাজারে এর মূল্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন