ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই দিনটিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ এক জুলুমের শাসন ‘স্থগিত’ হয়। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।”আজ মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।আজহারি লিখেছেন, ‘অভ্যুত্থান পরবর্তী দেশের টালমাটাল অর্থনৈতিক অবস্থাকে যেভাবে সামাল দেওয়া হয়েছে, তাতে অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে যথেষ্ট চেষ্টা করেছেন তারা। ইউনূস সরকার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন- সংস্কার। ভবিষ্যৎ-বাংলাদেশের জন্য এই সংস্কারটা ভীষণ জরুরি ছিল। তবে, গুরুত্বপূর্ণ কোনো খাত এই সংস্কার-প্রকল্প থেকে বাদ পড়ল কি না, সেটিও খতিয়ে দেখতে হবে। পাশাপাশি বিতর্কিত এক বা একাধিক কমিশনের প্রতিবেদন পুনর্মূল্যায়ন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।’তিনি লেখেন, ‘একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মূল্যবোধকে অগ্রাহ্য করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। একই সঙ্গে এ-বিষয়টিও বিবেচনায় রাখা অপরিহার্য— প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। স্থগিত হওয়া জুলুমের শাসন আবারও যেন দেশের মানুষের ওপর চেপে বসার সুযোগ না পায়।’ইসলামি এই স্কলার আরও লিখেছেন, ‘৩৬ শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই দিনটিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ এক জুলুমের শাসন স্থগিত হয়।’আজহারি জানান, ‘নতুন বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিচ্ছন্ন এবং প্রতিযোগিতামূলক রাজনৈতির চর্চা দেখতে চায়। কোনো প্রকার হানাহানি, মারামারি বা বিভক্তি আর দেখতে চায় না। জাতিকে বিভক্ত করার রাজনীতিতে কারও জন্যই কল‍্যাণ নেই। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা অত‍্যন্ত জরুরি। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশকে আরও অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত
বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত

বান্দরবানে প্রথমবারে মতো অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ Read more

অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল
অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল

অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত সব প্রকার ইন্টারনেট গেটওয়ে, লিংক, অ্যাপ্লিকেশন এবং বিজ্ঞাপন গুগল, ইয়াহু, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিগোলাইভ, টিকটক, লাইকি, Read more

অক্সিজেন ট্যাংকের পাশে হোটেলের আগুন ও ধুমপান
অক্সিজেন ট্যাংকের পাশে হোটেলের আগুন ও ধুমপান

বিলবোর্ডে লেখা ‘সাবধান তীব্র দাহ্য পদার্থ। আশেপাশে চলাচল ও ধুমপান সম্পূর্ণ নিষেধ’। বিপদ এড়াতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি Read more

চাকরির সুযোগ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স
চাকরির সুযোগ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে ‘ল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে Read more

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়
অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি Read more

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন