ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফতহে গণভবন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য ‘ফতহে গণভবন সাইকেল র‍্যালি’। এই র‍্যালিটি ২০২৪ সালের ফতহে গণভবনের স্মৃতি রক্ষা এবং স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক সাহসী উদ্যোগ।র‍্যালিটি সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় এবং ক্রমান্বয়ে শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে গণভবনের সামনের সড়কে পৌঁছায়। সেখান থেকে র‍্যালিটি আবার রওনা দিয়ে আসাদগেট, ধানমন্ডি, সাইন্সল্যাব, নীলক্ষেত হয়ে টিএসসিতে এসে সমাপ্তি ঘটে। পুরো পথজুড়ে সাইকেল শোভাযাত্রাটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং ব্যতিক্রমী স্লোগানে সমৃদ্ধ, যা গণতন্ত্র ও মুক্তির আহ্বানকে তুলে ধরে।এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, কর্মী ও নেতা এতে অংশ নেন।র‍্যালির শুরুতে অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ টিশার্ট বিতরণ করা হয়, যাতে লেখা ছিল ‘৩৬ শে জুলাই, আমরা থামব না’। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাও ছিল সবার সাইকেলে।র‍্যালি শেষে টিএসসিতে উপস্থিত সবাইকে প্রাতরাশ সরবরাহ করা হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে ছাত্রশিবিরের নেতারা বাংলাদেশের ছাত্রসমাজকে অধিকার সচেতন, নৈতিক এবং গণতান্ত্রিক লড়াইয়ের সাহসী সৈনিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, ‘আজ থেকে এক বছর আগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছিলেন দেশের আপামর জনগণ। আজকের র‍্যালির মাধ্যমে আমরা সেই বিজয়ের চেতনা ও অঙ্গীকারকে নতুনভাবে ধারণ করছি। ছাত্রসমাজের শক্তিই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মূল চালিকাশক্তি।’ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা এসেছিল ৫ই আগস্ট। সেই দিনটিকে বিশেষভাবে উদ্‌যাপন করাই ছিল আমাদের মূল লক্ষ্য। সে জন্যই এই বিশেষ সাইকেল র‌্যালির আয়োজন করা। এছাড়াও আগামী ৫, ৬, ৭ আগস্ট তিন দিন ব্যাপী টিএসসিতে জুলাইকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, আলোচনাসভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন থাকছে। ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বাসীকে আমরা এসব উপভোগ করার আমন্ত্রণ জানাই।’ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মহিউদ্দীন খান বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে, একটি নৈতিক, আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই র‍্যালি সেই দায়িত্ববোধেরই প্রতীক।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত
সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

সিলেটের ওসমানীনগরের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার Read more

নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ
নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের Read more

বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি Read more

‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’
‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম।সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।সোমবার Read more

আগাম সবজিতে স্বস্তি, দাম কমেছে ডিম-মুরগিরও
আগাম সবজিতে স্বস্তি, দাম কমেছে ডিম-মুরগিরও

মৌসুমি সবজিসহ অন্যান্য সবজি বাজারে সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। রাজধানীর খুচরা বাজারে কয়েক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন