রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্পিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত ১০জন আহতের খবর পাওয়া গেছে।আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)।জানা গেছে, ঘটনার সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলতে থাকেন, স্পিকারের তারে আগুন ধরে গেছে। আয়োজকরা বিষয়টি দেখুন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আহত ১০ জন আমাদের হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানান আয়োজকরা।শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালান বলে গ্যাস বেলুনটিও সেইভাবে হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক Read more

সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, Read more

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট আজও জীবন্ত
সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট আজও জীবন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের এক প্রান্তে, আদি ব্রহ্মপুত্র নদের তীরে, প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে এক Read more

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৬ নতুন রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন Read more

ভোলায় গাঁজাসহ ৪ যুবক আটক
ভোলায় গাঁজাসহ ৪ যুবক আটক

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৪ যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলা সদর মডেল থানায় একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন