বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে চার শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার মধ্যে ১৫ জন শিক্ষার্থীর ডিগ্রির সনদ বাতিল করা হয়েছে এবং ৩ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ২ জন শিক্ষক (১ জনকে নিম্নপদে অবনমন এবং অন্যজনকে পদন্নতি ও বেতন বৃদ্ধি স্থগিত) এবং ১ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাকৃবির আশরাফুল হক হলে ২০২২ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে রাত ১টা পর্যন্ত চারজন শিক্ষার্থীকে ছাত্রদল এবং শিবির ট্যাগ দিয়ে গেস্ট রুমে এবং হলের বিভিন্ন কক্ষে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করে। প্রথমে তাদেরকে আহত অবস্থায় একটি লকারের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে মাঝরাতে তাদেরকে হলের বাইরে ফেলে দেওয়া এবং একজন শিক্ষার্থীকে মোটর সাইকেলে করে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারে রেখে আসা হয়।এ ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৭ মে বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের জরুরি সভায় সুপারিশ প্রদান করা হয়। পরে ১৮ মে তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৮তম অধিবেশনে গৃহীত ৮ এর ৩ নং সিদ্ধান্তমূলে অনুমোদনের প্রেক্ষিতে অপরাধের গুরুত্ব বিবেচনা তাদেরকে শাস্তি প্রদান করা হয়।ডিগ্রীর সনদ বাতিলপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: ফুড টেকনোলজি (মাস্টার্স) বিভাগের মো. মেহেদী হাসান, এগ্রোনমি (মাস্টার্স) বিভাগের দীপক হালদার, পোল্ট্রি সায়েন্সে (মাস্টার্স) বিভাগের মো. আজহারুল ইসলাম, অ্যানিমেল সায়েন্সের (মাস্টার্স) মো. সালমান মোস্তফা, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং (মাস্টার্স) দীপ্ত সিকদার, কৃষি রসায়ন (মাস্টার্স) বিভাগের নুর ই আলম অনিক, পশুপালন অনুষদের (স্নাতক) মো. ইব্রাহিম আমিন ও সৌরভ মেহরাহ সাকিব, কৃষি অনুষদের (স্নাতক) মো. আল মামুন, অন্তর চৌধুরী, হাসিবুল হাসান দুর্জয়, সজীব সাহা ও মো. সামস উদ্দীন সাজ্জাদ, কৃষি অর্থনীতি (স্নাতক) অনুষদের মো. রাশেদুল ইসলাম এবং মৎস্য অনুষদের মো. আশিক বিল্লাহ মেসবাহ। এছাড়াও বাকৃবির থেকে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: মো. তামিম মাহমুদ আকাশ, মিনহাজুল হক ভূঁইয়া এবং মো. ফিশাল হাসনাত নুহাশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর

রাজশাহীর বাঘায় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রয়েল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (৪ Read more

ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান
ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা Read more

বরিশালে সেতু রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার, একদিনে তিন দূর্ঘটনা
বরিশালে সেতু রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার, একদিনে তিন দূর্ঘটনা

বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন ঝূকিপূর্ন সেতু রক্ষায় স্পীডব্রেকার বসিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এরমধ্যে মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল ব্রীজের দুইপাশে Read more

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।মাইজদী Read more

লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের

সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন