রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে রাশিয়া।সোমবার (০৪ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “সোভিয়েত আমলে যে পরিস্থিতির কারণে রাশিয়া আইএনএফ চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়েছিল, অবস্থা আর তেমন নেই। ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠেছে। এই কারণে রাশিয়া আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।”পরে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভও সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সত্যতা স্বীকার করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ জানান, “রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু অস্ত্র মোতায়েন সংক্রান্ত চুক্তি থেকে সরে আসা নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা সঠিক। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর রাশিয়াবিরোধী নীতির কারণে এই পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছে মস্কো।”১৯৮৭ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তির মূল শর্ত ছিল— সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া কখনও পরস্পরের দিকে তাক করে পরমাণু অস্ত্র মোতায়েন করবে না।কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এই শর্ত ভেঙেছেন। গত ১ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার কাছাকাছি ‘উপযুক্ত স্থানে’ দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।এ পদক্ষেপ নেওয়ার জন্য মেদভেদেভকে দায়ী করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”মেদভেদেভকে উদ্দেশ্য করে পোস্টে ট্রাম্প আরও বলেছিলেন, “আমি তাকে বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়েই আমাদের অনাকাঙিক্ষত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি যে আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সম্প্রতি রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের আল্টিমেটাম দেন ট্রাম্প, যার কঠোর সমালোচনা করেন মেদভেদেভ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই— প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো (রাশিয়া-যুক্তরাষ্ট্র)সম্ভাব্য যুদ্ধর দিকে এক কদম করে অগ্রসর হওয়া।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব
নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব

তেল ও গ্যাসের আরও ১৪টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি Read more

শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ
শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার করে ঢাকার সঙ্গেই রাখার দাবিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন Read more

ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে
ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে

বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। Read more

রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে অভিযোগ
রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে অভিযোগ

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক Read more

‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা
‎চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে কিশোর, পড়ে গিয়ে বিচ্ছিন্ন পা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াচ্ছে ১৩ বছরের অজ্ঞাত এক কিশোর। এ সময় পা পিছলে হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন