ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে গুলি করে ইসরায়েলি সেনারা। নিহত ১০ বছর বয়সী সেই শিশুর মরদেহ এখনো তার পরিবার পায়নি। খবর মিডল ইস্ট আইয়ের।দুই মাসেরও বেশি সময় আগে সে নিখোঁজ হয় এবং মাত্র এক সপ্তাহ আগে জিএইচএফের সাবেক কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলা জানিয়েছেন, তিনি দেখেছেন কীভাবে ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে হত্যা করে।অবসরপ্রাপ্ত মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার বলেন, গত ২৮ মে দক্ষিণ গাজার জিএইচএফ-এর একটি সহায়তা বিতরণ কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি আবদুর রহিম ‘আমির’ আল-জারাবেয়াকে খুন হতে দেখেছেন।আগুইলার বলেন, এই ছোট্ট ছেলে আমির খালি পায়ে, ছেঁড়া কাপড় পরে আমার কাছে এসে দাঁড়ায়। তার শরীর ছিল কঙ্কালসার। সে ১২ কিলোমিটার হেঁটে সেখানে পৌঁছায়।আমাদের কাছ থেকে কিছু টুকরো খাবার পেয়ে সে ধন্যবাদ জানায়। আমি তখন হাঁটু গেঁড়ে বসে ছিলাম। সে তার খাবার মাটিতে রাখে, তারপর তার ক্ষীণ, কঙ্কালসার, ময়লা হাতে আমার গালে হাত রাখে এবং আমাকে চুমু খায়। সে আমাকে ইংরেজিতে বলে ‘থ্যাঙ্ক ইউ’।এরপর সে জিনিসগুলো নিয়ে ফিরে যায় তার দলের দিকে। তারপরই তাকে লক্ষ্য করে পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ছোড়া হয়। তার পায়ের কাছে গুলি ছোড়া হয়, আকাশে গুলি ছোড়া হয়। সে দৌঁড়াতে শুরু করে, ভয়ে পালাতে চায়, তখনই ইসরায়েলি বাহিনী ভিড়ের মধ্যে গুলি চালায়। ওই ভিড়ের মধ্যে থাকা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকেরা একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকে।আমিরের চাচাতো ভাই কুসাই আল-জারাবেয়া মিডল ইস্ট আইকে বলেন, আমিরও তাদের একজন, আমার পরিবার এখনও আশা করছিল যে সে হয়তো বেঁচে আছে, যদিও সে দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ। আর সে এখনো নিখোঁজ। তার ভাগ্য এখনো অনিশ্চিত। সবাই ভেঙে পড়েছে। কিন্তু সে প্রথম শিশু নয়, শেষও নয়। ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের একের পর এক লক্ষ্যবস্তু বানাচ্ছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন পরও দখলদার ইসরাইল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের বলে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা
মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। আজ মঙ্গলবার (৫ Read more

এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা
এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল৷বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন