চলতি মাসে সাগরে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটির নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ষার বিদায় বেলায় তাপমাত্রার বৃদ্ধি এবং বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। রোববার (৩ আগস্ট) এক মাসের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এর পাশাপাশি দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৮°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া বার্তায় জানানো হয়, চলতি মাসে দেশের কোথাও কোথাও ৫-৬ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। বন্যা পরিস্থিতির বিষয়ে জানানো হয়, আগস্ট মাসে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানির সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও Read more

ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু Read more

শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ
শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ

কৃত্রিম সারসংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধির পায়তারা করছিলেন ঝিনাইদহ শৈলকূপা ১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতার ভাই।সোমবার(৪ আগস্ট) Read more

কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর
কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর

কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে নির্মিত ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর রাজবাড়ি এলাকার কালেক্টরেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন