২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের রাজনীতিক অঙ্গনে ৪৭১টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২১ জন এবং আহত হয়েছেন প্রায় ৫ হাজার ১৮৯ জন।এসব ঘটনার বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ সংঘাতে বিএনপির সংশ্লিষ্টতা ছিল (প্রায় ৯২ শতাংশ), এরপরে ছিল আওয়ামী লীগের (২২ শতাংশ), জামায়াতে ইসলামীর (৫ শতাংশ) এবং এনসিপির (১ শতাংশ)।আজ সোমবার (৪ আগস্ট) ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ‘ঢাকা শহরের ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ২ কোটি ২১ লাখ টাকা চাঁদাবাজি হয়।’তিনি আরও বলেন, ‘বিদেশে পাচারকৃত সম্পদ ফেরত আনার ক্ষেত্রে সরকারের ভূমিকা আশাব্যঞ্জক নয়।’সংবাদ সম্মেলনে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী শাসনের পতনের এক বছর পর পরিস্থিতি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদন অনুসারে, সরকার পতনের ১১ মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৭৬১টি মামলা, এবং গ্রেপ্তার হয়েছেন ৬১ জন।শাহজাদা এম আকরাম বলেন, ‘গত এক বছরে আমরা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি—তারা সুশাসন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং সক্রিয় থেকেছে।’তিনি আরও উল্লেখ করেন, ‘গণমাধ্যমের ভূমিকায় ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর সর্বশেষ সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছে।’প্রতিবেদন আরও বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান বৃদ্ধি না পাওয়ায় দারিদ্র্যের হার বেড়েছে। এছাড়া প্রত্যাশিত রাজস্ব আদায় হয়নি কোনো মাসেই। শিল্প খাতে বিশৃঙ্খলা রোধ এবং শ্রমিক অধিকারে উন্নতি ঘটাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও উঠে এসেছে।২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-আন্দোলনের হতাহতদের পূর্ণ তালিকা এখনও প্রকাশ না হওয়াটিকে বড় প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখছে টিআইবি।সংস্থাটি মনে করে, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন সংক্রান্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে।অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমানসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বড় মাপের আইনজীবীও ছিলেন। ভারতের অন্যতম সফল ও বিত্তশালী আইনজীবীদের Read more

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মূলত রপ্তানি খাতের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বিদেশি ব্র্যান্ড Read more

সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার
সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে থেকে গ্রেফতার করা হয়ছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়
মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়

পরিবারের হাসি-আনন্দ, স্বপ্নভরা যাত্রা- নীল সমুদ্র দেখার আশায় রওনা করেছিলেন সবথেকে কাছের মানুষগুলোকে নিয়ে। রাতের আঁধারে ঢাকা থেকে শুরু হয়েছিল Read more

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। তবে নিহত ওই ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি।শুক্রবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন