ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান আবদুসত্তার ইসোয়েভ এপিকে বলেন, রোববার নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে প্রায় ১৫৪ জন ইউথোপিয়ান ছিল।তিনি বলেন, মাত্রা ১২ জন মানুষ জাহাজের একটি ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। এছাড়া ৫৪ জনের মরদেহ কানফার জেলায় ভেসে আছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় তারা ৫৪ জন নিহতের তথ্য পেয়েছে। ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের শাকরা শহরে দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে। আফ্রিকা থেকে সমুদ্র পথে ইয়েমেনে প্রবেশের পথ রয়েছে। তবে অনেক সময়ই সমুদ্রের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অনেকের সলিল সমাধি ঘটে। আইএমও জানিয়েছে, ২০২৪ সালে ইয়েমেনে প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী আশ্রয় নেয়। এর আগের বছর আশ্রয় নেন প্রায় ৯৭ হাজার ২০০ জন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র

এক মৌসুম না পেরোতেই কোচ এনজো মারেসকারকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাব চেলসি। এরপর থেকেই স্টামফোর্ড ব্রিজের দলটিতে নতুন করে কে Read more

লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলেন স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল Read more

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার Read more

কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান
কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ও বুবলীর লড়াই বরাবর প্রকাশ পায়। এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান ও তাদের সন্তান। বরাবর Read more

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বরিশালের রাজপথের ত্যাগী নেত্রীরা
সংরক্ষিত নারী আসনে আলোচনায় বরিশালের রাজপথের ত্যাগী নেত্রীরা

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপি সরকার গঠনের পর এখন সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। Read more

নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ
নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন