সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের মাত্র ৩ ঘণ্টার মধ্যে ধস নামা সড়কটি সংস্কার করা হয়েছে। এর ফলে স্বাভাবিক হয় যান চলাচল এবং আটকে পড়া শতাধিক যানবাহন গন্তব্যে পৌঁছানোর সুযোগ পায়।রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে একটি সিমেন্টবোঝাই ট্রাক শরিকল ইউনিয়নের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ ধস নামে। এরপর ভোর ৩টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে বিকাল ৫টার দিকে সড়কটি মেরামত করে আবারও যান চলাচল সচল করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিয়াত আরা মৌরি জানান, “সময়ের কণ্ঠস্বরে সংবাদটি প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে উপজেলা এলজিইডি প্রকৌশলীকে নির্দেশ দিলে বিকেল ৫টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।”এলাকাবাসীরা জানান, সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর দ্রুত সময়ে সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরায় তাঁরা সময়ের কণ্ঠস্বরকে ধন্যবাদ জানান। পাশাপাশি, দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিয়াত আরা মৌরি ও উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. অহিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে

জয়পুরহাটে এক নারী পরিবার কল্যাণ সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) দুপুরে Read more

ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা
ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক আইনী সংস্থা লিবার্টি জাস্টিস Read more

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা দেখতে Read more

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২
পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ‘এক সন্ত্রাসী হামলায়’ সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। পালটা হামলায় একজন আত্মঘাতী হামলাকারীসহ পাঁচ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে Read more

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন