কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে এক রাতের বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ২৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ সদস্যরা। এদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।রবিবার (৩ আগস্ট) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি।গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন: সবুজ (২৩), হেলাল (২৫), নাঈম (২৩), রায়হান (২০), আরাফাত (৩৩), ওসমান (১৮), সোহেল মিয়া (২৮), মো. ফুল মিয়া (৩৬), হৃদয় (২৫), রনি মিয়া (৩২), বিল্লাল মিয়া (২০), সানি (৩৩), বিজয় (২৮), সুমন (২০), মাহিন (২১), নামিন (২০), মনির হোসেন (২৮), ফরহাদ (২৫), আকাশ (৩২), গোলাম মোস্তফা (৪২), জনি (২৬), দুলাল (৪৫)।জানা যায়, ভৈরবে ব্যাপক হারে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ভৈরববাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ২ আগস্ট শহরের স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভৈরব থানা পুলিশের জন্য থানায় শাড়ি ও চুড়ি নিয়ে হাজির হয় বিক্ষুব্ধ জনতা।স্থানীয় জনতা ৩ দিনের আল্টিমেটাম দিলে পরে থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে আশ্বস্ত করে স্থানীয় জনতাকে থানা থেকে বিদায় করেন। এ ঘটনার পর থেকে থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে ভৈরবের বিভিন্ন এলাকা থেকে ২২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।আরো জানা যায়, ২ আগস্ট শনিবার সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থানের সামনে ছিনতাই কবলে পড়ে পরিবারটি।এসময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীররা সকালে থানায় অভিযোগ জানাতে গেলে এএসআই ফরিদ তালুকদার অসৌজন্যমূলক আচরণ করেন। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী অসুস্থ বাবার ছেলে ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বিকাল চারটায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার ফুহাদ রুহানি বলেন, ভৈরবে চুরি ছিনতাই বেড়েছে তা অস্বীকার করা সুযোগ নেই। কিন্তু ভৈরব থানা পুলিশ প্রতিদিন কোন না কোন চুর ছিনতাইকারী গ্রেফতার করছে। তবে তারা বেশি দিন কারাগারে থাকে না। সহজেই জামিনে বেরিয়ে আসে।রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ২৩ জন আসামী গ্রেফতার করেছে। এদের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। ২ আগস্ট স্টেশন এলাকায় ছিনতাই ঘটনার ১ জন আসামী গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে আটককৃত ছিনতাইকারীদের কারাগারে পাঠানো হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ
কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রবিবার (২৬ মে) রাত Read more

দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)

বিপিএলে সিলেট রংপুরের এবং ঢাকা রাজশাহীর বিপক্ষে খেলবে। এছাড়া রয়েছে বিগ ব্যাশের ম্যাচ।ক্রিকেটবিপিএলসিলেট টাইটান্স-রংপুর রাইডার্সবেলা ১টা, টি স্পোর্টসঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা Read more

বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা
বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ২৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে Read more

আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন
আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন

দুপুরের তপ্ত রোদে যখন বিরামপুরের রাস্তাগুলো খাঁ খাঁ করে, তখন প্যাডেল চালিত একটি আইসক্রিম ভ্যান নিয়ে ধীরলয়ে এগিয়ে চলে ১৪ Read more

মার্কিন স্বার্থে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না: হেফাজত
মার্কিন স্বার্থে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না: হেফাজত

অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন