রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। বেতন নিয়ে রিয়াল মাদ্রিদরে পক্ষ দেওয়া একাধিক প্রস্তাবে সম্মত হচ্ছেন না এই ব্রাজিলিয়ান তারকা। ফলে তাকে ধরে রাখা কঠিন হতে পারে স্প্যানিশ জায়ান্টদের জন্য।স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক টোনো গার্সিয়া রেডিও অনুষ্ঠান ‘এল লারগুয়েরো’-তে জানিয়েছেন, রিয়ালের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো এখনো গ্রহণ করেননি ভিনিসিয়ুস। বরং আরও ভালো বেতনের আশা করছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।রিয়াল মাদ্রিদের সাথে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে ভিনিসিয়ুসের। রিয়াল মাদ্রিদ চাইছে এই চুক্তির মেয়াদ বাড়াতে। তবে ভিনি’র পক্ষ থেকে এখনো সায় না থাকায় এখনো এই আলোচনা গতি পায়নি। তবে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্থিক দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।গার্সিয়া জানিয়েছেন, ভিনিসিয়ুসের প্রতিনিধিরা এখনই নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন। তিনি বলেন, ‘ভিনির এজেন্টরা এখন এ বিষয়ে কিছু শুনতেই চান না। তারা মনে করেন, ভিনিসিয়ুসের মাদ্রিদের সঙ্গে নবায়নে রাজি হওয়ার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল।’জানা গেছে, রিয়াল মাদ্রিদ বার্ষিক বেতন হিসেবে প্রায় ২ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে ভিনিকে। তবে এ প্রস্তাবে সবুজ সংকেত দেয়নি এই ফরোয়ার্ড। তিনি মৌসুমপ্রতি নেট বেতন হিসেবে ২ কোটি ৫০ লাখ ইউরোর বেশি চান। তবে এখন পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে ভিনিসিয়ুসের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়নি। কোনো পক্ষ যদি অবস্থান থেকে না সরে, তবে এই অচলাবস্থা চলতি মৌসুম পেরিয়েও গড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৫ Read more

নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

বিশাল আয়োজনের মাধ্যমে চার দিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ২০৩৫ সালের বাংলাদেশের Read more

ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫
ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন Read more

রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন