এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কাঠমুন্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এ ম্যাচকে সামনে রেখে ১৩ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এছাড়া একই সময়ে ব্যস্ত সূচী পার করতে হবে অনূর্ধ্ব-২৩ দলকেও। তাই দুটি দলকে পর্যবেক্ষণের জন্য দুটি উপকমিটি গঠন করেছে বাফুফে। অনূর্ধ্ব-২৩ দলের জন্য রাখা হয়েছে বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেনকে। আর জাতীয় দলের পর্যবেক্ষণে থাকবেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমান। সেখানে বলা হয়, জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট থেকে।আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও এ এই উইন্ডোতে র‌্যাঙ্কিংয়ে আরও ওপরে থাকা ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে জাতীয় দলকে খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে।বাফুফের এ ক্যাম্পে অবশ্য থাকবেন না ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী ও শমিত সোম।  জুনে ভুটানের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় ফাহামিদুলের। কিন্তু সেপ্টেম্বরে তাঁকে দেখা যাবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে।এদিকে সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে থাকবেন না হামজা চৌধুরী ও শমিত সোম। লেস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা চৌধুরী সেপ্টেম্বরে পুরোদমে ব্যাস্ত থাকবেন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। সাধারণত চ্যাম্পিয়নশিপ চলাকালীন খেলোয়াড়দের প্রীতি ম্যাচের জন্য ছাড়পত্র দেয় না দলগুলো। এছাড়া, কাভালরি সিটির হয়ে শমিতেরও লিগ ম্যাচ থাকবে সেপ্টেম্বরে। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি Read more

আবারও বাহার ও সূচনাসহ ১৪৭ জনের নামে হত্যা মামলা
আবারও বাহার ও সূচনাসহ ১৪৭ জনের নামে হত্যা মামলা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হোটেল কর্মচারি মামুন আহমেদ রাফসান নিহত হওয়ার ১০ মাস পর সাবেক এমপি আ ক Read more

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে Read more

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। জুলাই মাসে বাংলাদেশ সফরে Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়
বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়

যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ের (বিসিইউ) গবেষক দলের সা‌থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন