নিবন্ধনের জন্য ‘ঘাটতি’ থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান দলটির প্রতিনিধিরা।প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলের অন্য সদস্যরা হলেন- দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধি দল।এর আগে, নিবন্ধন পেতে গত জুন মাসে ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দেয় এনসিপি। তবে ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। এ ছাড়া আরও ১৪৩ দলেরও কাগজপত্র ঘাটতি রয়েছে বলে জানায় ইসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী
বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল Read more

নদীবেষ্টিত মুজিবনগরে ২০ হাজার মানুষের চিকিৎসা কেবল ভাগ্যের হাতে
নদীবেষ্টিত মুজিবনগরে ২০ হাজার মানুষের চিকিৎসা কেবল ভাগ্যের হাতে

চারদিকে তেতুলিয়া নদীর জলরাশি, মাঝখানে একটি জনপদ—মুজিবনগর। ভোলার চরফ্যাশন উপজেলার এই বিচ্ছিন্ন দ্বীপচরে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। অথচ এত Read more

কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা
কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা

বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছে ভারতীয় সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডর।পূর্ব ঘোষণা অনুযায়ী Read more

চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হয়েছেন এক পোশাকশ্রমিক নারী। নিহতের নাম চাঁদনী খাতুন Read more

ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক
ওসমান হাদি এখন কোমায় আছেন: চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন