প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য। দলটির আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেন, ‘হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তার জন্য প্রার্থনা করছি।’তিনি আরও লেখেন, ‘অনিশ্চয়তার এই সময়ে তার শান্ত নেতৃত্ব ও সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। তার নেতৃত্বে জামায়াতের শৃঙ্খলা ও সততার সুনাম সব দলের জন্য হতে পারে আদর্শ।’প্রেস সচিব দোয়া করেন, ‘আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন। শান্তি, ধৈর্য ও শক্তি তার সঙ্গে থাকুক। ইনশাআল্লাহ।’ঢাকার ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের অপারেশন সফলভাবে শেষ হয়েছে। চিকিৎসক জাহাঙ্গীর কবির জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগামী সাত দিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন।উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় তিনি কিছুক্ষণ পর আবার বক্তব্য শুরু করলেও পরে বসেই বক্তব্য দেন। এ সময় তার পাশে চিকিৎসকরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোহলির বেঙ্গালুরুর শিরোপা জয়
১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোহলির বেঙ্গালুরুর শিরোপা জয়

আইপিএলের একদম প্রথম আসর থেকেই শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রায় সবগুলো আসরেই শক্তিশালী ছিল তাদের দল। Read more

আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি
আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি

যশোরের মনিরামপুর উপজেলার মদনপুরের সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। Read more

মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা
এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে Read more

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা
এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন