২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে হবে সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। তবে বাকি ছিল খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ। এবার সেটিও চূড়ান্ত হয়ে গেল। বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে এবারের আসরের আয়োজক ভারত হলেও, পরিবর্তিত পরিস্থিতি সেটি বদলে দেয়। ফলে এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।এ ছাড়া একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপটির ৫ ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাকি এক ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে ‘বি’ গ্রুপের দুই দল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।গ্রুপপর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। গ্রুপপর্বের এক ম্যাচ বাদে সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে ১৮টি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ২৮ সেপ্টেম্বর ফাইনাল হবে দুবাইয়ে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় একদিনে নিহত ১৩৮ ফিলিস্তিনি, মৃত্যু ছাড়াল ৫৭ হাজার
গাজায় একদিনে নিহত ১৩৮ ফিলিস্তিনি, মৃত্যু ছাড়াল ৫৭ হাজার

ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৬২৫ জন।শুক্রবার Read more

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়
অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি Read more

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
ভেনেজুয়েলায় হস্তক্ষেপ মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন Read more

বরিশালে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
বরিশালে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল Read more

রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় Read more

হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯
হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় ৯ জনকে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন