ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. করিম মিয়া (৫৫) এবং তার পুত্র মো. আনোয়ার হোসেন (২৪)। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পিতা-পুত্র জুটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তারা চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।ভালুকা মডেল থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই পিতা-পুত্রকে আটক করা হয়। পরে করিম মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পে-স্কেল বাস্তবায়ন হলে যেসব সুবিধা বাতিল হবে
পে-স্কেল বাস্তবায়ন হলে যেসব সুবিধা বাতিল হবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে-কমিশন গঠন করা Read more

নারী বিশ্বকাপ থেকে বিসিবির ঘরে ১০ কোটির বেশি
নারী বিশ্বকাপ থেকে বিসিবির ঘরে ১০ কোটির বেশি

সবশেষ ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক ছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক কারণে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তা Read more

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব Read more

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ
ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

দেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম Read more

শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন