বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব।’ রক্তের সাগর পেরিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, হাজার হাজার আত্মত্যাগী যুবক সন্তানদের রক্তের উপর বর্তমান বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা স্থাপিত হয়েছে।তিনি শনিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘স্বাধীনতা অর্জন করা যত কঠিন, রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন।’ ১৯৭১ সালে এক সাগর রক্ত পাড়ি দিয়ে নয় মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জন করা কিছুদিনের মধ্যেই একটি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই করে নিয়ে গেছে।এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-১ কচুয়া আসনের মনোনীত প্রার্থী মুফতী আনিছুর রহমান কাসেমী।আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও কচুয়া পৌর শাখার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ।এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব Read more

আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

শান্তিপুর নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
শান্তিপুর নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তিন জনকে পুলিশের সহযোগিতায় আটক করেছে Read more

ভোটাধিকার ও নির্যাতনের বিচার হবে প্রথম কাজ: জাহিদ হোসেন
ভোটাধিকার ও নির্যাতনের বিচার হবে প্রথম কাজ: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'আমাদের সকলের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে' বলে আমাদের নেতা Read more

গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি
গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন