টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর (হত্যাকারী দল) একটি প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করে জানান, বিএনপির নেতাকর্মীদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, (৩১ জুলাই) রাতে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে একটি চিঠি দেয় অচেনা এক ব্যক্তি। শুক্রবার সকালে সেই চিঠি আজাহারুল ইসলামকে দেওয়া হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিঠিতে বলা হয়েছে, ‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাঁচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’ ওই চিঠিতে আরও বলা হয়, ‘দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই, আগামী আগস্টের ৩ তারিখ রবিবার সন্ধ্যা ৭টায় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রাখার জন্য বলা হয়।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএস ওপেনের ফাইনালে অ্যানিসিমোভা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে অ্যানিসিমোভা, প্রতিপক্ষ সাবালেঙ্কা

ইউএস ওপেনের নারী এককে নেয়োমি ওসাকাকে হারিয়ে ফাইনালে উঠলেন মার্কিন টেনিস তারকা আমান্ডা অ্যানিসিমোভা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসরের সেমিফাইনালে মুখোমুখি হন Read more

শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক
শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-০৬৭৭) রেকার Read more

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সিনেমার অস্কার জয়
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সিনেমার অস্কার জয়

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ অবলম্বনে পল টমাস অ্যান্ডারসন নির্মাণ করেছেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটিতে সমসাময়িক যুক্তরাষ্ট্রের Read more

ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা
ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের ৭ নং ভবনে অবস্থিত কলেজটির কেন্দ্রীয় অডিটোরিয়াম, গ্রন্থাগার ও বেশ কয়েকটি বিভাগ। সাপ্তাহিক কর্মদিবসগুলোতে নিয়মিত ক্লাস থাকায় Read more

কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’
কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রকাশ্য দিবালোকে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকের বিস্তার ঘটলেও অভিযানে Read more

পদত্যাগ করলেন কুয়েটের ভিসি-প্রোভিসি
পদত্যাগ করলেন কুয়েটের ভিসি-প্রোভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম অবশেষে পদত্যাগ করেছেন।বুধবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন