স্পেন, জার্মানি, ফ্রান্স, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাবার ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করল।শুক্রবার (০১ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানায়। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজে মধ্য গাজার উপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে। তবে ভিডিওয়ের দিনক্ষণ উল্লেখ নেই।এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এখনও বিমান থেকে আজকের সাহায্য পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে পূর্বে বলেছে, এটি গাজা উপত্যকায় মানবিক প্রতিক্রিয়া উন্নত করার লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপের অংশ।প্রসঙ্গত, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলোয় ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফরে যাচ্ছেন।শুক্রবার (১ আগস্ট) তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজায় প্রবেশ করবেন এবং সেখানে খাদ্য সহায়তার বাস্তব পরিস্থিতি ঘুরে দেখবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দূত গাজায় বিভিন্ন সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন—তাদের দুর্দশা সরাসরি জানার জন্য। সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি জানিয়ে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা উপস্থাপন করবেন উইটকফ।এই সফরের ঠিক এক দিন আগেই ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গত কয়েক সপ্তাহে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে আরও দুই শিশুর মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় সম্পত্তির কারণে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধার অভিযোগ ছেলের বিরুদ্ধে
নওগাঁয় সম্পত্তির কারণে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বসতবাড়ির সম্পত্তি হাতিয়ে নিজের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিজের একমাত্র ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ Read more

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

টানা ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে বিএনপি থেকে Read more

ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার Read more

নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল
নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল

 নেত্রকোনায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে আল মামুন (৩০) নামের এক যুবককে হাত পা মুখ বেঁধে মারধর করে রক্তাক্ত অবস্থায় Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন