ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তরের পাশাপাশি একই দিনে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১ আগস্ট) সকাল পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার ২টি সীমান্ত দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে।পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামে এক তরুণীকে বিএসএফ বিজিবির হাতে তুলে দেয়। প্রায় এক বছর ধরে শিলিগুড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতেন পপি। সেখানে স্থানীয় এক মন্দিরে কর্মরত অবস্থায় শিলিগুড়ি পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হলে তাকে ফেরত পাঠানো হয়।তবে একই সময় ওই সীমান্ত এলাকা দিয়েই নারী ও শিশুসহ চার সদস্যের একটি পরিবারকে পুশইন করে বিএসএফ। জানা যায়, পরিবারটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করছিল। আছমা নামে এক নারী ও তার স্বামী সেলিম মোড়ল, যিনি ভারতীয় নাগরিক, তাদেরকে মুম্বাই পুলিশ আটক করে বিমানযোগে শিলিগুড়িতে পাঠায়। পরে বিএসএফ সীমান্তে এনে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।অন্যদিকে, একই রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগিপুকুর সীমান্ত দিয়ে আরও পাঁচ নারীকে বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি যশোর ও ময়মনসিংহ জেলায়।বিজিবি ও পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির ঘটনায় চট্টগ্রাম নগরীতে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় জামালখান প্রেসক্লাব এলাকা। Read more

বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক
বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বাস)। এবছর ‘বাস ফেলো নির্বাচন ২০২৪’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক Read more

শুনানির সময় স্যান্ডউইচ খেতে চাইলেন আমু, অনুমতি দেননি আদালত
শুনানির সময় স্যান্ডউইচ খেতে চাইলেন আমু, অনুমতি দেননি আদালত

জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার শুনানির সময় অভিযুক্ত এবং আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু আদালতে স্যান্ডউইচ, শুকনো খাবার ও Read more

ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি
ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি

নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব পালনকালে কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির Read more

রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, যানজটে পড়ে ধরা
রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, যানজটে পড়ে ধরা

রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন গুজরাটের ৫ পর্যটক। কিন্তু কপাল মন্দ! রাস্তার যানজটে আটকে শেষ পর্যন্ত ধরা Read more

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ হাজার ৪’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার (০৬ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন