গ্রিসের থেসালেনিকির একটি সড়কে নিজের পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন সাবেক বার্সা ফুটবলার করলেস পেরেস। কিন্তু বিকেলের এই অবসর কাটানোর সময় আচমকাই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ অন্য একটি কুকুর আক্রমণ করে বসে তার পোষা প্রাণীটিকে। আর বিবাদমান দুই কুকুরকে আলাদা করতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই তার গোপনাঙ্গে কামড় বসায় আগন্তুক কুকুরটি! ঘটনার পর দ্রুতই চিকিৎসা নিতে স্থানীয় হাসপাতালে যান তিনি। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, যদিও তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।চলতি মাসে স্প্যানিশ ক্লাব গেতাফে থেকে ধারে গ্রিসের ক্লাব আরিস থেসালোনিকিতে যোগ দিয়েছিলেন ২৭ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার। এরই মধ্যে ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। গত ১৭ জুলাই আজারবাইজানের আরাজ ফুটবল ক্লাবের বিপক্ষে খেলেন ইউরোপা কনফারেন্স লিগের বাছাইপর্বে। দ্বিতীপর্বের বাছাইয়ের প্রথম লেগের ওই ম্যাচে তার দল ২-১ গোলে হেরে যায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) ফিরতি লেগ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পেরেজের চোটের কারণে সেই ম্যাচে তার অংশগ্রহণ সম্ভব নয় বলে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। উল্লেখ্য, পেরেজ ২০১২ সালে বার্সার বয়সভিত্তিক দলে যোগ দে। এরপর ২০১৮-১৯ মৌসুমে কাতালান ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। বার্সার সিনিয়র দলের হয়ে ১৩ ম্যাচ খেলে ২টি গোল করেছেন পেরেজ। এরপর সেখান থেকে পাড়ি জমান ইতালিয়ান ক্লাব রোমাতে। সেখানে জোসে মরিনিয়োর অধীনে  ২০২১-২২ মৌসুমে জিতেছিলেন উয়েফা কনফারেন্স লিগের শিরোপা।সূত্র: গোল ডটকমআরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)

আজ সোমবার (১ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে আজ। বাংলাদেশ হকি দল এশিয়া Read more

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার Read more

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ Read more

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ Read more

নেত্রকোনায় অবৈধ পেট্রোল মজুদ, দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা
নেত্রকোনায় অবৈধ পেট্রোল মজুদ, দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে এক দোকানিকে ৪০ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন