পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটসংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে গাইড ওয়াল ধসে সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। যে কোনো মুহূর্তে জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা গেছে, গলাচিপা-পটুয়াখালী মহাসড়কের আমখোলা লঞ্চঘাট অংশে নির্মিত গাইড ওয়ালের একাংশ ইতোমধ্যে ধসে গেছে। ভাঙনের কারণে পাকা সড়কের নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর ফাটল। রাস্তার একটি অংশ এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। হালকা যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও ভারী যানবাহনের চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগী এই সড়ক ব্যবহার করেন। এটি গলাচিপা সদরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষকে জেলা শহরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেলে জনজীবনে নেমে আসবে চরম ভোগান্তি।স্থানীয় বাসিন্দা মো. সজিব মিয়া বলেন, নদীর জোয়ারের চাপের কারণে যেভাবে রাস্তায় ফাটল ধরেছে, তাতে মনে হচ্ছে কয়েক দিনের মধ্যেই চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ধসে পড়া গাইড ওয়ালে জিও ব্যাগ ফেলা হলেও টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তিনি আরও বলেন, অবিলম্বে ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী সমাধান নিতে হবে। তা না হলে গলাচিপার একটি বড় অংশ জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর মারাত্মক প্রভাব পড়বে এলাকার আর্থ-সামাজিক জীবনে।এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, গাইড ওয়াল ধসে পড়ার পরে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) জিও ব্যাগ ফেলেছিল। তবে সেটিও এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি এবং তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

রেলের ইঞ্জিন সংকটে পূর্বাঞ্চলের যাত্রীসেবায় ‘কালো ছায়া’
রেলের ইঞ্জিন সংকটে পূর্বাঞ্চলের যাত্রীসেবায় ‘কালো ছায়া’

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচলে ভয়াবহ ইঞ্জিন সংকট দেখা দিয়েছে। প্রতিদিন প্রয়োজনের তুলনায় প্রায় ২০টি ইঞ্জিনের ঘাটতি থাকায় বারবার Read more

১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত
১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে Read more

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ Read more

বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা

১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করার সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন