যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।বুধবার মার্কিন নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে একটি মুক্ত ও বিস্তীর্ণ কৃষিজমিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি, পরে সেটিতে বিস্ফোরণ ঘটে। বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে (ইজেক্ট) পেরেছিলেন। তাছাড়া কৃষিজমি ও তার আশপাশের এলাকায় কোনো মানুষজন না থাকায় এ দুর্ঘটনায় নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানটির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাউ দাউ আগুনে জ্বলতে থাকা যুদ্ধবিমানটি থেকে উঠছে ঘণ কালো ধোঁয়ার কুন্ডলী।নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমানটি বাহিনীর স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর বহরের অন্তর্ভুক্ত ছিল। এই স্কোয়াড্রনের প্রধান দায়িত্ব নৌবাহিনীর শিক্ষানবীশ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া। বিধ্বস্ত বিমানটি যে পাইলট চালাচ্ছিলেন, তিনিও প্রশিক্ষণার্থী ছিলেন।নৌবাহিনী জানায়, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা “রাফ রেইডার্স” নামে পরিচিত। ভিএফ-১২৫ হল একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত।উল্লেখ্য, এটি  এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের অন্তর্গত এফ ৩৫ ফাইটার জেট বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকর এবং উন্নত যুদ্ধবিমানগুলের মধ্যে একটি। মার্কিন সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এক আসন এবং এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি মার্কিন সেনাবহরের সর্বাধুনিক সুপার স্টেলথ স্ট্রাইক ফাইটার্স গ্রুপের সদস্য।লকহিড মার্টিন কোম্পানিসূত্রে জানা গেছে, ধ্বংস হওয়া যুদ্ধবিমানটির বাজারমূল্য বর্তমানে ১০ কোটি ডলার।কী কারনে এটি বিধ্বস্ত হলো— তা অবশ্য এখনও জানা যায়নি। তবে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ
হাবিপ্রবিতে আন্দোলনে হামলাকারী ৭৯ জনের তালিকা প্রকাশ

২০২৪ সালের কোটা আন্দোলন চলাকালীন ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর Read more

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার
দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার

সরকারি বিভিন্ন দফতরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে Read more

উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত রিকশাচালক হত্যা মামলার মূল আসামি রমজান আলী (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী বোয়ালিয়া মধ্যপাড়া এলাকার Read more

‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে Read more

দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে

সরকার আসে, সরকার যায়; কাউন্সিলর আসে, কাউন্সিলর যায়। জনগের কথা চিন্তা করে না কেউ। দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন