নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানা পুলিশ।এলাকাবাসী জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ে শোভা আক্তার (১৯) সাথে একই উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে মোহাম্মদ রায়হানের ৪ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন। রায়হান বেকার থাকার কারণে দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে কলহ লেগেই থাকতো। তাদের দেড় বছর বয়সী সোয়াইব নামের এক পুত্র সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বুধবার দুপুরে শোভার বাবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে রায়হান তার স্ত্রী শোভা আক্তারকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যায়। শোভার মা মানছুরা বেগম শোভাকে ডেকে সাড়া না পেয়ে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শোভার মা মানছুরা বেগমের অভিযোগ, তার মেয়ে শোভা রায়হানের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। রায়হান অলস হওয়ার কারণে কাজকর্ম করতো না। তারা বাড়িতে এসে থাকতো। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া হতো। মঙ্গলবার ও বুধবার দু’দফায় তাদের ঝগড়া হয়। কাজের প্রয়োজনে বাড়ির লোকজন দুপুরে বাইরে থাকার সুযোগে রায়হান তার মেয়েকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। তিনি তার মেয়ের হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।  সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা সম্ভব নয়। তবে ডাক্তার শ্বাসরোধের হত্যার বিষয়টি জানিয়েছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর টাঙ্গাইলের ঘাটাইলের জিবিজি সরকারি কলেজের ইউসুফ আলী নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার Read more

তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম Read more

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় Read more

এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল
এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল

চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। শুরুতে ভারতে টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক Read more

মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী
সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী

সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।মঙ্গলবার (২২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন