‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐতিহাসিক ও বাধ্যতামূলক সামাজিক চুক্তি হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটি এমন এক চুক্তি, যা কোনো রাজনৈতিক দল ভাঙার সাহস করবে না।বুধবার (৩০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) আয়োজিত দ্বিতীয় দফার সংলাপের ২২তম অধিবেশনে চা-বিরতির সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন বলেন, এই সনদ একটি স্বচ্ছ জাতীয় সংলাপের মধ্য দিয়ে তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও জাতীয় নেতারা অংশগ্রহণ করেছেন। এটি একটি জাতীয় ঐকমত্যের প্রতিফলন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সনদ বাস্তবায়নের একমাত্র উপযুক্ত স্থান জাতীয় সংসদ।বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদের তাৎক্ষণিক বাস্তবায়ন নিশ্চিত করতে আইনি কাঠামোর প্রয়োজনে জোর দিলে, বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, অনেকে বলছেন এটি আইনি দলিল হওয়া উচিত। কিন্তু আমি বলব, এই প্রক্রিয়াটি ছিল একটি উন্মুক্ত আদালতের বিচারপ্রক্রিয়ার মতো-সরাসরি সম্প্রচারে দেশ দেখেছে কারা কী বলেছে। এ অবস্থায় কোনো দল কি এটি অমান্য করার ঝুঁকি নেবে?তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থানের পর এই সনদ জাতির সম্মিলিত চেতনার বহিঃপ্রকাশ। ছাত্র-জনতার দাবি এবং রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি উপেক্ষা করার সাহস কোনো দলেরই থাকবে না।বিএনপির অবস্থান প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা এনসিসির প্রস্তাবের সঙ্গে শতভাগ একমত এবং স্পষ্টভাবে বলেছি, সংসদই হবে এই সনদ বাস্তবায়নের একমাত্র মঞ্চ। তিনি আরও জানান, সনদের একটি ধারা অনুযায়ী, সংসদ গঠনের দুই বছরের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, যা আমরা পূর্ণ সমর্থন করছি।সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান পরিষ্কার করতে গিয়ে সালাহউদ্দিন জানান, ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টির সঙ্গে আমরা দ্বিমত পোষণ করেছি। এত বিশাল ঐকমত্যের পরও কেউ বলবে বিএনপি সংস্কারে বিশ্বাসী নয়- এটি সত্যের অপলাপ।তিনি আরও উল্লেখ করেন, সনদে স্বাক্ষরের আগেই অনেক সংস্কার অধ্যাদেশ ও উপদেষ্টা পর্যায়ে বাস্তবায়নের পথে রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অস্ত্রের চালান লেনদেনের’ সময় বিদেশি একটি এসএমজি ও নগদ ১৪ লাখ টাকাসহ আলোচিত ‘ডাকাত নবী হোসেন Read more

এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প
এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প

যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এই দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য Read more

থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার

হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্‌যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরাইলি সেনাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার Read more

ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ বিমানে আগুন, জরুরি অবতরণ
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ বিমানে আগুন, জরুরি অবতরণ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করা হয়েছে। Read more

ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার
ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন